ত্যাগ ও ভালোবাসা

ব্যাপক ইচ্ছার পরিণতি ভালোবাসা -
তুমি চাও বা না চাও আবেগের মৃত্যু
মিলনের বাসর ঘরে নিশ্চিত তার আসা।

আস্থা দাও বা না দাও ও নিশ্চিন্ত হৃদয়ে
প্রাণের মন্দিরে সেবিছে আপনজন
খুঁজিছে আপনায় সে সবার মাঝে নির্দয়ে।

সবাক বা নির্বাক দেহের অভিব্যক্তি
মুখ যা বলে মন তা বলে না
তবুও তুমি তাদেরই নিয়ে একক শক্তি।

ত্যাগ ভালোবাসা টাকার এপিঠ ওপিঠ
ভালোবেসে তুমি হৃদয়ের এক প্রান্তে
ত্যাগ বহুদূরে দেয়নি হতে প্রাণাধিক।

দুটোই জীবনের আপন বন্ধু চিরকাল
কাছে আছি দূরে থাকি তবূও আপন নয়
ত্যাগ ভালোবাসা তবুও কাঙ্গাল।