সবচে ভালো সব সময়ে
হাতের কাছে বই,
সে তো হলো ভালো কথার
যত্নে রাখা সই।
অন্ধকারে আলো জ্বেলে
পথটা চিনতে শেখায়,
কোনটা ভালো কোনটা খারাপ
আঙুল দিয়ে দেখায়।
বই না পড়ে দূরে ঠেলে
অন্ধ থাকে লোক,
সব খুলে দেয় সব জানলা—
বাড়ায় মনের চোখ।
বই পড়লে যে চোখের সামনে
জ্ঞানের জগত খুলে,
জ্ঞান না হলে বলবে কথা
কেমন মাথা তুলে?
Comments (8)