কুহেলিকা ছিড়ে রোদ
একফালি হাসে;
শিশিরের গলা সাথে
তাই ভালোবাসে।
যত আছে অভিমান
ক্ষত তার বেশি;
বরষার মতো ঝরি
ভিজে ভিজে মিশি।
-----