আজ যদি বলি ভালোবাসি
ধরবে কি আমার এ হাত!
আজ যদি বলি কাছে এসো
জেগে থাকি জোছনার রাত।
আজ শুধু তুমি আর আমি-
গানে গানে জেগে বিছানায়;
কত সুখ কত দুঃখ আসে
আমাদের মন সীমানায়।