আপন দাওয়ার মাঝেতে
দিয়ে গেছ আলপনা;
আজ বুঝি তাই প্রিয়ে তুমি
হয়ে ছিলে আনমনা।
আমি যে দাঁড়িয়ে আছি হেথা
তোমার পথের পারে;
তাই বুঝি গো দেখোনি তুমি
একবার আড়ে আড়ে।
--------