তোমার গান শুনেছি আজ
চেয়ে গানের আসরে;
মধুর সুরে গান শুনেছি
আমার মন বাসরে।
মোহিত হয়ে চেয়ে ছিলাম
তোমার মুখের 'পরে;
তুমি বুঝি গান গেয়ে গেছ
আজকে আমার ঘরে।
-------