নদীর ঘাটে আজকে তুমি
অনেক লোকের ভিড়ে;
আপন করে দেখেছি আজ
কত কাছে ধীরে ধীরে।
স্নান করেছ নদীর ঘাটে
চেয়ে দেখো তুমি ঢেউ
আড়াল থেকে তোমায় দেখি
আর যে দেখে না কেউ।।