এসো আজ দুয়ারেতে সাথি
কথা বলি মোর প্রিয়;
তোমার ওই সাজানো হাত
ক্ষণেক ধরিতে দিও।
কথা হবে সেদিনের মতো
ভালো আছি, ভালো থেকো
শুধু চেয়ে থেকো আকাশেতে
আমারেই মনে রেখো।