তুমি মোর হৃদয়ের জ্যোতি
তুমি আছ এ অন্তরে;
তোমার কাছে সকল দাবি
তুমি আছ স্নেহঘরে।
তোমার মাঝেতে নব প্রাণ
মনোরম হাসি খুশি;
তোমারে পেয়েছি নিজ করে
এই মনে ভালোবাসি।
----