মনের খেয়ালে আজ প্রিয়
বসেছ আমার পাশে;
মৃদু ছোঁয়ায় মুগ্ধ করিলে
ক্ষণিক সুরভি হেসে।
যাবার কালে বলিয়া গেছ
আসিবে আমার ঠাঁই;
তোমার কথা মনেতে আছে
আর বুঝি কিছু নাই।