হৃদয়ে আমার দীপ জ্বালি
কাটাই আপন রাত;
তোমার ও নামে নিশি জাগি
অপেক্ষায় সুপ্রভাত।
দুঃখ কষ্ট ঝেড়ে ফেলি আজ
শুধু তোমার দয়ায়;
নয়ন মেলে দেখব শুধু
আপন প্রাণের মায়ায়।
------