আমার প্রতিটি প্রশ্বাসেতে
তুমিই ভরসা মোর;
তোমার দয়ায় এ জীবন
কাটে অন্ধকার ঘোর।
অনাবিল চিত্ত দাও সবে-
প্রেমশুদ্ধ করো মোরে;
আমার জীবন ধন্য করো
শুধু আলোকিত করে।
------