পঙ্কিল পথে ছুটেছে মন
প্রয়োজন আত্মশুদ্ধি;
শুদ্ধতা শুধু ফেরাতে পারে
হবে যশ-মান-বৃদ্ধি।
মন রাখো শুধু ঈশ্বরেতে
শান্তি তাতে সীমাহীন;
তোমাতেই প্রভু মন সপি
অপার করুণাসীন।
-----