তোমার সুখ ভরা ও চোখে
আজ দেখি কত জল;
তোমার ও সবুজ হৃদয়ে
আজ বাতাস উতল।
তোমার চোখের জলে আজ
মাটিখানি গেছে ভিজে;
তোমারে লেগেছে খুব ভালো
বিষাদ কান্নার সাজে।
-----