তুমি এই জগতের সব
আমরা তোমারি জন্য;
তব করুণাধারায় এসে
আমরা হয়েছি ধন্য।
তুমি প্রলয়দিনের স্বামী
তুমি বিপদে সহায়;
তোমার দানেতে আছি বেঁচে
প্রভু তব প্রশংসায়।