অন্ধকার লগ্ন ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-05-08 · 755 views মন খারাপের লগ্ন আসে- মন যে বসেনা কাজে; নিরাশার মাঝে মেঘ ভাসে অন্ধকার মোর মাঝে। আবেগ যে গিয়েছে ভেসে বরষা মেঘের সাথে; মন খারাপের দিন কাটে তোমার ওই সাক্ষাতে। ------ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)