নীলাভ আকাশ ছেয়ে গেছে-
জটাধারী কালো মেঘে;
বুকের মাঝে আজ শূন্যতা
ওই ভীষণ আবেগে।
মোর দৃষ্টিখানি মিশে যায়-
আজ সীমানা ছাড়িয়ে;
মুক্ত বীণার সুরটি শুনি
থাকি দূরেতে দাঁড়িয়ে।
      -----