তোমার হাসিতে ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-05-02 · 643 views তোমার হাসিতে মুক্ত দেখি তব কথায় বসন্ত; তোমার নামে শিশির ভোর মন যে হয় অশান্ত। তোমার সুরে বাজায় বাঁশি তোমার গানে শিউলি; তোমার নামে পলাশ ফোটে নানা রঙে দিনগুলি। ----- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)