অন্যায় আলোচনায় সময় হচ্ছে নষ্ট;
বেলা চলে যায়, মানুষেরা পায় কষ্ট।
শিক্ষিত ছেলেদের বয়স বাড়ে নিয়মিত;
কোথাও চাকুরি নেই, বাড়ছে বেকারত্ব।
সেই সব কথা নিয়ে আলোচনা হোক!
মন্দির মসজিদ, এতো পরলোক।
মানুষ বাঁচতে চাই, অন্ন-বস্ত্র-বাসস্থান-
তাই তার রুজিটাই আজ বেশি প্রয়োজন।
আজ দেশে মেতেছে ধর্মের ফেরিওয়ালা-
নিরপেক্ষতার আড়ালে চলছে ছেলেখেলা।
চারিদিকে সমস্যা, আগে হোক সমাধান;
সময় বেশি নেই, চাই বাঁচার বিধান।
দেশে আছে শত কথা, কত কাজ, উন্নয়ন-
ধর্ম নয়, মানুষকে ভালোবেসে করো জাগরণ।
------
Comments (14)