চলে এসো যদি মনে পড়ে-
চলে এসো আমার এই ঘরে;
যদি মনে পড়ে কোনোদিন।
অবকাশ ঘুচে গেছে আজ-
মনে জমে সেদিনের লাজ;
তোমাতেই আজ মন ঋণ।
কেন জানি এসেছিলে তবে-
সেকথা আজও মনে রবে;
অপেক্ষাতে থাকব যে বসে।
মনেতে জমে আছে কষ্ট-
চোখে সব চেয়ে দেখি স্পষ্ট;
দুঃখেতে তবু উঠি হেসে।
------
Comments (15)