তোকে দেব আদরেতে প্রেম-
ভালোবাসা, আর বিষ;
হাসি ও কান্নায় মিলেমিশে-
গোপনে তুলে রাখিস।
বুকের ভিতরে ভালোলাগা
তুই সাজিয়ে বলিস!
মনের অজান্তে ভালোবেসে-
বিষেতে ছবি আঁকিস।
     -----