বক ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-01-22 · 1058 views আকাশ পথে বকের সারি- উড়ছে কতই সুরে; আমার মনে বাসনা হয়- ভেসে যাই দুরে দূরে। শীতের মাঠে বকের ওড়া- দেখি শুধু চেয়ে চেয়ে; বাড়িয়ে গলা, হাঁটছে দেখি আকাশের পানে ধেয়ে। ---- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)