ওহে, মোর প্রাণ মরমিয়া-
বাহিছ পানসি নাও;
আকাশ তলে, হলুদ বনে-
নিজেরে তুলিয়া দাও।
একা একা ভেসে চলে যাও-
কোন সুদূরের পারে?
দেখেছি তোমার হাসিমুখ-
দাঁড়িয়ে নদীর ধারে।
    -----