কাছেতে বসে মেলে দিয়েছ-
তোমার সবুজ তনু;
গ্রহণ করেছি মৃদু স্পর্শ
হয়ে আমি নতজানু।
আলতো করে ধরতে হাত-
মনেতে বড়ো আহ্লাদ;
তোমার তনুর নবঘ্রাণে-
আমি হই যে উন্মাদ।
    -----