গাছের ছায়ে তুমি ও আমি-
এক তপ্ত মধ্যক্ষণ;
চালতা, বকুল আর কত-
অজানা গাছের বন।
সবুজ ঘাসে চাদর পাতি-
বসে আছি কাছাকাছি;
কথার ছলে বুঝিয়ে দাও-
আমি যে তোমার আছি।
      ------