ওরা সব পারে
ওরা সব পারে
শুধু কবিতা বলতে পারে না।
অর্ধেক পৃথিবীর ভার পিঠে,আছরা ধানে
পেট্ টা ওদের খালি ।
ওরা সব পারে
আগাছার মধ্যে দুটো চারটে দানা,
যাদুর মতো ভিন্ন করে সেখান থেকে ।
তোমরা শুধু গালি দাও
ওরা গালি তালি দুই দেয়
ওই তালি তে খেলা দেখায় গোলা পায়রা।
ওরা পারে না চুরি করতে,
আর পারে না কবিতা বলতে।
Comments (4)