কাউন্টারে বসে আছি, এক মহিলা এসে বলছে..
- ওই মেয়ে মুসলমান তুমি?
- জ্বী
- তাইলে বোরকা পরো নাই কেন? জিন্স পরছো কেন???
সকাল সকাল মাথা টা বিগড়ে দিলো। জানতে চাইলাম কি সমস্যা?? বলে জিন্স দেখলে নাকি পুরুষেরা চোখ দেয়। সত্যিই তাই?? আজকাল ধর্ষণের কারণ নাকি এসব!!

এরপর বললাম তাইলে বাচ্চা মেয়েগুলার ক্ষেত্রে কি বলবেন?? আর কয়টা মেয়ে দেখাতে পারবেন যে অশালীনতার কারণে ধর্ষণ হইছে?? বললাম,আপনার মত মহিলাদের কারণেই সমাজের অবস্থা এখনো এত জঘণ্য, আমি কামিজের সাথে জিন্স পরেছি ঠ্যাং এর নীচ ছাড়া কিছু দেখা যায় না এতেই আপনার এত চোখে লাগছে,আপনার মত আরো যারা আছে তারা তো বোরকা পরলেও বলব চোখ দেখা যায় কেন??
মেয়ে মানুষের চোখ দেখলেও যৌনতা জেগে উঠে।

পরে তিনি পুরো চুপ, বললো হ্যা ঠিকই বলেছো আমারই বুঝার ভুল হয়েছে তুমি রাগ করো না, বললাম না আন্টি রাগ করি নাই, যথেষ্ট শাসন করার জন্যে আমার মা আছেন। ছোট থেকেই শালীনতার ট্রেনিং নিয়েছি তার কাছ থেকে। আর পোষাক কোনো ভাবেই ধর্ষণের জন্যে দায়ী না।

আবার বলতাছে ছেলেরা টিটকারি দেয় এ জন্যে বললাম, আমি বললাম তাইলে মেয়েদের বোরকা পরার উপদেশ না দিয়ে, হাত চালানের উপদেশ দিন।

বললো সাবধানে থাকো যে অবস্থা ইদানিং এর। বললাম কেউ কিছু বললে সেখানেই হাত চালাবো, এরপর হাসলেন।