সরলতা
কাউকে খুঁজে পাই না সবুজ মাঠের কোণে
সবাই গেছে লাভের হিসাবটুকু কষতে!
আগের মতো খুশিতে কেউ আসে না এমনি
সবাই ব্যস্ত আজ অর্থকরী-জগতে।
সারল্যেভরা মুখ ঝলছে গেছে হঠাৎ
পরার্থে প্রাণ আছে কোথায় বলতে পারো?
কেউ আসে নাকো মাঠে মুক্ত বাতাস নিতে
সবাই এখন খুব ঘরকুণো হয়েছে যে!
Comments (4)