অহংকারে ডুবিস নারে
সাইয়িদ রফিকুল হক
অহংকারে ডুবিস নারে
তল পাবি না খুঁজে,
কোথায় তোরা ভেসে যাবি
অনেক বেশি বুঝে।
মনের ভিতর বইছে বুঝি
উথালপাথাল হাওয়া,
জীবনগল্পের পথের দিশা
যায় না খুঁজে পাওয়া।
মনে তোমার দারুণ ব্যাধি
বাইরে সাজের বাহার,
অনেক সুখে পচাগলা
করছো কত আহার!
অহংকারে ডুবিস নারে
পার পাবি না কেহই,
হৃদয়মাঝে পাপের সাগর
বইবে এবার অথই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৮/২০২২
Comments (5)