কে জ্বালাবে প্রদীপ
সাইয়িদ রফিকুল হক

আকাশটাকে বলছি নাতো
মেঘের কোনো বাড়ি,
নিজের বাড়ি হতো যদি
অমন একটা ভারি।

তবে কি আর গলির ভিতর
থাকতে হতো ভাড়া,
গৃহহারা আমি কি আর
হতাম সর্বহারা?

নীলআকাশের বুকটা জুড়ে
হয় না কেন বাড়ি!
দেখতে পেতাম বাড়িওয়ালার
গোমরাহ মুখের হাঁড়ি।

বিশ্বজুড়ে গৃহহারা
মানুষগুলোর দুঃখ,
এই সমস্যা হয় না তবুও
কারও কাছে মুখ্য।

বিশ্ব এখন ধারে চলে
ভারে আছে গরিব,
সবার ন্যায্য হিস্সা পেতে
কে জ্বালাবে প্রদীপ?


সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০২২