শকুনতলার শকুনেরা
সাইয়িদ রফিকুল হক
তোমরা বলো শকুন নেই তো
সবই নাকি গুজব!
আমরা দেখি শকুন-ছায়া
সে কি তবে আজব?
শকুন এখন চারিদিকে
আরও আছে গুপ্ত,
শকুনগুলো কখনো যে
নয়কো তবে সুপ্ত।
তোমরা যারা শ্যেন লুকাতে
বলছো কথা বাজে,
তারা সবাই করবে দেখা
শকুনতলায় সাঁঝে!
তাইতে চোখে দেখছো নাকো
শকুনতলার শকুন,
মনের সুখে জাবর কেটে
বাছছো কারও উকুন!
কিন্তু শকুন নেইকো বসে
ধার দিচ্ছে খুব ঠোঁটে!
এই শকুনেরা করবে লড়াই
আসছে সামনের ভোটে!
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২২
Comments (4)