কবিতারা কথা বলে না
সাইয়িদ রফিকুল হক

কবিতারা কথা বলে নাকো ছন্দের অভাবে,
কবি হতে হয় যে আজকে নিজস্ব স্বভাবে।
উল্টাপাল্টা তালগোলে কে হবে আজ কবি!
কবিতা হয় শুধু আঁকলে রমণীদের ছবি?

কবিতা হয় না ভণ্ডের গরল স্পর্শে,
কবিতা হয় না লোভীদের বেশুমার হর্ষে!
কবিতা ফোটে মানুষ-হাতে প্রেমিকের ঝুলিতে,
রূপ-কবিতা লিখতে হলে মন হবে খুলিতে।

৩০/০৩/২০২২