যুগের বেশরম
সাইয়িদ রফিকুল হক
সতীত্বের চিহ্নটুকু মুছে ফেলেছো তুমি!
এবার নতুন পথে হবে কোন্ মহাসতী?
জানো তো ওহে নাদান, বৃক্ষ-শিকড়
পচে গেলে একবার, আর বাঁচে না সে।
তোমরা যারা মূর্খ হয়ে নিজের শিকড় কেটে
হচ্ছো কারও খেয়ালের বেশরম বনসাই!
তাদের জীবন-যৌবনের ভবিষ্যৎ কী হবে?
উত্তর দিতে পারবে কি হে যুগের বেশরম?
সাইয়িদ রফিকুল হক
০৫/১২/২০২১
Comments (4)