চোখ অনেক দামি
সাইয়িদ রফিকুল হক
চোখ অনেক দামি
আরও দামি মন।
চোখ হারিয়ে গেলে
দেখবে মনচোখে।
সবার দেহে থাকে
শুধু দুইটি চোখ,
দুই চোখে কি এই
জীবন চলে ভাই?
চোখ অনেক দামি
যত্নে রেখো তাই,
মনচোখও আছে
ভুলে যেয়ো না কেউ।
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০২১
Comments (4)