যাদের হৃদয় পুড়ে গেছে
ঘুণপোকার দোষ দিয়ো না,
ঘুণপোকা বড় পাপ-থেকে।
তোমার হৃদয় খেয়েছে কে?
সবই জানো তুমি, তবুও...
সহজ সত্য বলবে না!
যাদের হৃদয় পুড়ে গিয়েছে
মিথ্যা আর অসীম পাপে
তারা কখনো ভালো হবে না।
ছলনার বেড়াজালে তুমি
বন্দি হয়ে আছো এখনো।
ঘুণপোকা খেয়েছে তোমার
হৃদয়ের সকল সত্য।
শুনি তোমার মিথ্যাবাণী
তাইতে চিরদিন এভাবে।
Comments (6)