তোমার মুখে সাইয়িদ রফিকুল হক · Poems · 2021-11-12 · 388 views তোমার মুখে কখনো যেন একটু মধু দেখলাম না! গরল শুধু, গরলে ভরা তোমার মুখ খুব শুকনা। মনগহীনে কখনো বুঝি মৌমাছিরা বাসা বাঁধেনি? মধুর কথা এই জীবনে বলতে তাই কেউ সাধেনি! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)