পাথর ঘষে আগুন জ্বলে,
হৃদয় ঘষে কেন তা নয়!
পাথরের শক্তি কি বেশি?
নাকি তোমাদের মনে ভয়!

হৃদয়টাকে ফেলে রেখো না
ভালোবাসায় লাগিয়ে দাও,
হৃদয়জুড়ে আগুন জ্বেলে
প্রতিশোধের সুখটা নাও।