জীবনদুঃখ
সাইয়িদ রফিকুল হক
কতবার ভেবেছি জিতে যাবো এবার,
হেরে গিয়েছি তাও, জেতা হয়নি আর!
ভালোবাসার জোর কম ছিল হয়তো,
বারবার এভাবে হেরে যাই নয়তো!
নিজের অধিকার চেয়েছিলাম শুধু,
সবই হারালাম বিষ হলো যে মধু!
ভাগ্যটা যখন নেমে আসে ভূতলে,
সকলেই তখন ডুবে যায় অতলে।
জীবনদুঃখ যে কেন আসে ঘনিয়ে!
কে দিবে ইতিহাসে সব কথা জানিয়ে?
সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০২১
Comments (6)