বটের ছায়ায় থেকেও
সাইয়িদ রফিকুল হক

বিশাল বটের ছায়ায় যে দাঁড়িয়ে ছিলে অনেককাল,
তবুও তোমাদের স্বভাব হয়নি তো একটুও ভালো!
তোমরা শুধু চাটতে জানো, চাটায় বড় পারদর্শী।
চাটুকারে-দালালে খাচ্ছে দেশটা এখন চেটেপুটে!
মানুষের সংখ্যা কমই, পশুর সংখ্যা বেশুমার।
পোশাকেআশাকে কত ভাব! কিন্তু ভিতরে উলঙ্গ!
বাহারি-সাজের পশুত্ব গ্রাস করছে মন্যুষত্ব।
আদিম মানুষ ছিল ভালো, ছিল না তাদের শঠতা যে!
ভণ্ডে-ষণ্ডে ভরপুর আজ আমাদের দেশভূমি!
বটের ছায়ায় থেকেও যে মানুষ হয়নি এরা আজো।


সাইয়িদ রফিকুল হক
১৬/০৮২০২১