চালাকচতুর
সাইয়িদ রফিকুল হক

ভাগ্যের হাতে মার খেয়ে আজ
হচ্ছি ভীষণ ফতুর,
এরই মাঝে নিজের হাতে
গড়ছে ভাগ্য চতুর!

যুগজামানায় চালাকচতুর
গড়ছে সবই নিজে,
ভালোমানুষ ঠকছে শুধু
বোকা সেজে কী যে!

নিজের স্বার্থ বুঝলে তাকে
সবাই বলে চালাক!
ভালোমানুষ বোকা বলে
বিশ্ব ছেড়ে পালাক।

ভাগ্যের হাতে আর কতকাল
মার খাবে হে ভালো?
এবার একটু চালাক হয়ে
জগৎ করো আলো।


সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০২১