মনকে বলি―২
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি আজকে তুমি
হাসোনি যে বন্ধু!
মন যে আমার হাসে চুপে
দেখতে পাই না শুধু!
মনের মধ্যে মন যে আছে
তা কি ভাবছো কেহ?
মনটা সবার সবচে দামি
তুচ্ছ হলো দেহ।
সবাই ভাবে দেহের কথা
মনটা থাকে পড়ে!
এমনি ধারায় বন্ধু তুমি
বাঁচবে কেমন করে?
ভালোবেসে নাও না তুমি
মনের খবর আজি,
জীবন তোমার সুখের হবে
মনটা হলে রাজী।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২১
Comments (5)