হও প্রতিবাদী সাইয়িদ রফিকুল হক · Poems · 2021-07-12 · 453 views হও প্রতিবাদী চিনির মতো হয়ো না, চিনি গলে যায় দ্রুত। বরফ হয়ো না কেউ গলে যাবে আরো দ্রুত। ফুলের মতো হয়ো না, ঝরে যাবে যে অকালে! বিবেক জাগাও শুধু হয়ে যাও প্রতিবাদী বেঁচে থাকবে তবেই। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)