রাত জাগি কষ্টে
সাইয়িদ রফিকুল হক
রাত জাগি শখে নয়
কিংবা নয় কোনো কাজে
রাত জাগি দুঃখ ভুলতে
কষ্টে থাকি তাই রাত জেগে।
ভালো লাগে না প্রতিনিয়ত
রাত জেগে দুঃখ-পাহারা দিতে,
তবুও জেগে থাকতে হয়
তবুও দুঃখ ভোলার অভিনয় করতে হয়।
রাত জাগি নাকো বন্ধু সুখে
ঘুম আসে না যে বেদনায়!
তাই দুঃখ ভোলার চেষ্টা করি
অশেষ কষ্টে মনপোড়ায়ে আহাজারি করি।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৬/২০২১
Comments (5)