ধর্মব্যবসা জমজমাট
ধর্মের গাছে শকুনের বাসা!
ধর্মের জলাশয় কুমিরে ভরপুর!
কথিত ধার্মিকের হৃৎপিণ্ডে বসে আছে
সাতজনমের ক্ষুধার্ত হায়েনার দল!
হিংস্র ব্যাঘ্র-সিংহও এখন ঢুকছে ধর্মশালায়
তাও হাসিমুখে আর সকলের আগে!
নেকড়েদের ভিড়ে আজ হারিয়ে যাচ্ছে
পবিত্র হৃদয়ের মানুষেরা।
মূর্খমানবের কলরোলে আর কালস্রোতে
ধর্মব্যবসা এখন সবচেয়ে জমজমাট।
Comments (2)