কান্না কোরো না
সাইয়িদ রফিকুল হক
কান্না কোরো না
কেউ দিবে না তো
তোমার কান্নার মূল্য
সবাই যে বোঝে স্বার্থ শুধু
সবাই যে খোঁজে ধান্দা শুধু।
কান্না কোরো না
কান্নায় লাভ কী?
কী হবে রে কেঁদে?
এসবে বাড়বে তোমার কষ্ট
পশুর সমাজে কান্না মূল্যহীন।
কান্না কোরো না
পারলে এবার খামচে ধরো
ভণ্ডদের শার্টের কলার।
কান্নার দিন শেষ হয়েছে
পারলে তুমি রুখে দাঁড়াও ভৃগুর মতো!
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০২১
Comments (5)