নতুন-পুরাতন দ্বন্দ্ব
সাইয়িদ রফিকুল হক

পুরাতন সবই অচল যে এখন
নতুনের সন্ধানে হন্যে সবাই!
জগতের সভায় চলছে অনিয়ম,
সবাই চাচ্ছে আজ নিজের পছন্দমতো,
সবকিছুতে তাই নিয়মভাঙার চেষ্টা।
পুরাতন বাঁচবে নতুনকে সঙ্গে নিয়ে
কিন্তু নতুন রুষ্ট, সে কখনো চায় না
মানুষের আদিসত্তা পুরাতনের সঙ্গ।
তোমাদের বলছি: সবই যদি নতুন হবে
তবে এই পৃথিবী ছেড়ে এখনই যাও না
তোমাদের কাঙ্ক্ষিত নতুন কোনোখানে।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৮/২০২০