মনবাগানের যত্ন
সাইয়িদ রফিকুল হক

কতকাল আর ফুটাবি রে তুই
মাটির বাগানে ফুল!
মনবাগান যে রইলো পতিত
এবার ভাঙ রে তোর জীবনের ভুল!
জীবনবৃক্ষ চোখের সামনে
তবু কেন তুই রইলি অন্ধ!
নিজের বাগানে আয় রে সবাই
প্রহসন কর বন্ধ।
যে ভালোবাসায় মনবাগানের
যত্ন করবে একটুখানি,
তার জীবনেই জাগবে আবার
নতুন আশার বাণী।
ভালোবাসাভরা বাগানখানি যে
কেন তুই ফেলে রাখিস!
মাটির গন্ধে মাতোয়ারা হয়ে
মনবাগানেই ফিরে আসিস।


সাইয়িদ রফিকুল হক
০৭/০৬/২০২০