প্রভু তোমার রহমতে
সাইয়িদ রফিকুল হক
প্রভু তোমার রহমতে
সুস্থ যেন হই তাড়াতাড়ি,
ক্ষমা তুমি করবে প্রভু
আমার সকল বাড়াবাড়ি।
মানুষ হয়ে বাঁচতে যে চাই
তোমার বিশাল পৃথিবীতে,
পুণ্যবানের তালিকায় তাই
নামটি আমার রেখো মর্ত্যে!
প্রভু তোমার রহমতে
দিনগুলো সব কাটে যেন,
এই জীবনে মুক্তিদাতা
আর তো কেউ নাই তুমি ভিন্ন।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৩/২০২০
Comments (4)