ভোটের খেলা খেলতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক

ভোটের খেলা খেলতে গিয়ে হেরে গেলি তুই,
নিজের দোষে বিজেতারে ফুটাও কেন সুঁই?
জনগণের ঘৃণা খেয়ে দিচ্ছো কাকে দোষ?
বিজেতারে মেনে নিয়ে কমাও মনের রোষ।

মাস্তানিটা ছিল আগে বাক্স ভরতে মনের সুখে,
ভোটচুরিতে বিরাট হাসি দেখছি তোমার মুখে।
এখন তোমার সুযোগ নাই যে—তাইতে এতো রোষ,
জনসেবার সুযোগ চাইলে খোঁজো তোমার দোষ।

ভোটের খেলায় হেরে গিয়ে দাঁড়াও তুমি ঘুরে,
কাউকে ধমক আর দিয়ো না এমন কঠিন সুরে।
জনগণকে ভালোবেসে পেতে পারো ভোট,
নইলে কিন্তু ভোট পাবে না দেশের শত্রুজোট।


সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০