সবার জন্য হাসবো
সাইয়িদ রফিকুল হক

চোখের জলে ভাসবো নাকো
হাসবো তোমার সুখে,
সবার জন্য মুক্তমনে
আনবো হাসি মুখে।
ভালোবাসার শপথ নিয়ে
হিংসা যাবো ভুলে,
তোমার সুখে হাসবো বন্ধু
আপন মুখটি তুলে।


১৭/০১/২০২০